জবানবন্দি প্রত্যাহারের আবেদন ৮১ জওয়ানের, আজ শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় ল্যান্স নায়েক জাহাঙ্গীর আলমসহ আরও ৮১ জওয়ান ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন আদালতে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এর আগে আরও ৯৭ জওয়ান জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছিলেন। জবানবন্দি প্রত্যাহারের আবেদনে বলা হয়, নির্যাতনের মাধ্যমে জোর করে মামলার তদন্তকারী কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে ওই স্বীকারোক্তি আদায় করেছেন। ২৭ জানুয়ারি এই মামলায় সিআইডি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।জবানবন্দি প্রত্যাহারের আবেদনে বলা হয়, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার বিষয়ে সিআইডি নির্যাতন করে জওয়ানদের কাছ থেকে জবানবন্দি আদায় করেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলে অমানুষিক নির্যাতন করা হয়েছে। তাদের সামনে অন্য জওয়ানকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। গরম পানি ঢেলে তাদের নির্যাতন করে ভয় দেখানো হয়েছে।প্রত্যাহারের আবেদনে জওয়ানরা বলেন, সিআইডি রিমান্ডে নিয়ে তাঁদের মৃত্যুর ভয় দেখিয়ে এবং পরিবারের সদস্যদের হত্যা করার ভয় দেখিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করে। তাঁরা আরও বলেছেন, আদালতে জবানবন্দি না দিলে সারা জীবন জেলে পুরে রাখা হবে। সিআইডির লিখে আনা এবং শেখানো জবানবন্দিতে তাঁরা স্বাক্ষর করেছেন।