জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী ইসরাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মো. ইসরাইল৷ জবানবন্দিতে তিনি বলেন, সুবহানের নির্দেশে পাকিস্তানি সেনারা তাঁকেসহ ছয়জনকে গুলি করে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ইসরাইলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি সুলতান মাহমুদ৷ এ সময় আসামির কাঠগড়ায় সুবহান হাজির ছিলেন৷
একাত্তরে পাকিস্তানি সেনাদের গুলিতে আহত ইসরাইল জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদীর উত্তর বাঘাইর গ্রামে৷ একাত্তরের ১৩ এপ্রিল সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনারা তাঁদের গ্রামে বাড়িঘরে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ শুরু করে৷ মানুষ ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে৷ তঁার মা টুলু বেগম, চাচা তাইজুদ্দির সঙ্গে তিনিও পালানোর চেষ্টা করেন৷ সুবহান তাঁদের ধরে পাকিস্তানি সেনাদের গাড়িতে তুলে দেন৷ তাঁদের যুক্তিতলা জামে মসজিদের সামনে নেওয়া হয়৷ সেখানে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনারা যুক্তিতলা গ্রামের তিনজনকে ধরে এনে গাড়িতে তোলে৷ পরে তাঁদের ছয়জনকে যুক্তিতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে নেওয়া হয়৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, গাড়ি থেকে নামিয়ে তাঁদের এক সারিতে দাঁড় করানো হয়৷ তিনি সুবহানকে পাকিস্তানি সেনাদের সঙ্গে পরামর্শ করতে দেখেন৷ একপর্যায়ে দুজন পালানোর চেষ্টা করলে সুবহান পিস্তল দিয়ে তাঁদের গুলি করেন৷ ঘটনাস্থলেই তাঁদের একজন মারা যান এবং অন্যজন কিছুদূর দৌড়ে গিয়ে ডোবায় পড়ে যান৷ দুজন পাকিস্তানি সেনা তাঁকে ডোবার মধ্যেই গুলি করে হত্যা করে৷ পরে সুবহানের নির্দেশে পাকিস্তানি সেনারা তাঁদেরও গুলি করে৷ তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ও জ্ঞান হারান৷ বিকেল সাড়ে চারটার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে রূপপুরের চিকিৎসক তরিকুলের বাড়িতে দেখেন৷ পাশে ছিলেন চাচাতো ভাই কুরবান৷ তিনি তলপেটে ও ঊরুতে গুলিবিদ্ধ হয়েছিলেন৷ তাঁর মায়ের পায়েও গুলি লাগে৷ বেঁচে থাকলেও তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে৷ ওই দিন তিনি, তাঁর মা ও রুস্তম আলী নামে আরেকজন বেঁচে গেলেও বাকি সবাই মারা যান৷
জবানবন্দি শেষে আসািমর কাঠগড়ায় উপস্থিত সুবহানকে শনাক্ত করেন সাক্ষী৷ তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে৷