জবাব দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) সুনির্দিষ্ট প্রমাণসহ স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ উপস্থাপনের জন্য আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এবং সেবার মান বৃদ্ধি’বিষয়ক সভা শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘স্বাস্থ্য খাত নিয়ে টিআইবি’র প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে দেখা হচ্ছে। মন্ত্রণালয় থেকে তাদের কাছে এ রিপোর্টের ব্যাখ্যা দেওয়া হবে। টিআইবিকে আহ্বান করা হলো তারা যেন রিপোর্টের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে প্রমাণসহ অভিযোগ পেশ করে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি শাস্তিমূলক ব্যবস্থা না-ই নেওয়া যায়, তবে এ ধরনের ঢালাও প্রতিবেদন প্রকাশ করে কী লাভ?’
গতকাল বৈঠকে মহাখালীতে বেদখলে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের জমি উদ্ধারে শিগগির অভিযান শুরুর সিদ্ধান্ত হয়।