জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব নিয়ে নতুন মেয়র আহসান হাবিব বলেছেন, নগর ভবন হবে দুর্নীতিমুক্ত। সব কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। স্বল্প ও মধ্যমেয়াদি প্রকল্প গ্রহণ করে দ্রুত উন্নয়নকাজ করা হবে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং খাল পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বেলা সোয়া দুইটায় নগর ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সমেঞ্চলনে মেয়র এসব কথা বলেন। এ সময় তিনি নগরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আহসান হাবিব বলেন, গত ১১ মে পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন উন্নয়নকাজে ১৪৭ কোটি ১৮ লাখ টাকা বকেয়া রয়েছে।
এর আগে দুপুর ১২টায় মহানগর বিএনপির পক্ষ থেকে আহসান হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়।
জানতে চাইলে সাবেক মেয়র শওকত হোসেন বলেন, ‘দায়িত্ব গ্রহণ করেই মিথ্যার আশ্রয় নিয়েছেন। আমি কোনো দেনা রেখে আসিনি। তিনি যে তথ্য দিয়েছেন, তা মিথ্যা ও বানোয়াট। চলমান প্রকল্পের বকেয়া তো থাকবেই। নিয়মানুযায়ী কাজ শেষ হলেই ওই সব প্রকল্পের অর্থ দিতে হবে।’