জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার জনপ্রতিনিধিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে সেবার মান বাড়ানোর অঙ্গীকার করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। গতকাল বুধবার দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এ অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ছিলেন ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য নার্গিস আকতার, শাহজানি বেগম, দেলোয়ার হোসেন, মো. ইদ্রিস, মো. ওসমান, আবু ইউসুফ চৌধুরী ও মুজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ইউপি সদস্য মো. রফিক। অনুষ্ঠানে ধারণাপত্র তুলে ধরেন আঁখি আকতার। উপস্থিত ছিলেন লাবণ্য মুৎসুদ্দী, আবদুল হাই চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।