জবাবদিহি নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গঠিত তহবিলের স্বচ্ছতা, ন্যায্যতা এবং জবাবদিহি নিশ্চিত করার দাবিতে গতকাল রোববার সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা শাখার উদ্যোগে শহরের আলফাত স্কয়ার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাকের জেলা শাখার সভাপতি নুরুর রব চৌধুরী। বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, পরিমল কান্তি দে, সনাকের সদস্য গোলাম কিবরিয়া, শিক্ষক যোগেশ্বর দাস প্রমুখ।