জবিতে চলছে বিজনেস কেইস কমপিটিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এনআরবিসি ব্যাংক প্রেজেন্টস আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কমপিটিশন ‘DacoIT of Excellence’-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজনেস কেইস কমপিটিশনের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কমপিটিশনের সেমিফাইনালে মোট ২৪টি দল অংশ নিয়েছিল। দলগুলোর মধ্যে থেকে ৮টি টিম ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করবে। আগামী ১৯ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।