জবির শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে না জড়াতে নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে না জড়াতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র‍্যাগিংয়ে জড়ালে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে বলেও সতর্ক করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানদের সংশ্লিষ্ট বিভাগে জানিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মধ্যে র‍্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। র‍্যাগিংয়ের ফলে ছাত্রছাত্রীরা অপদস্থ ও অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলাপরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভাগের সব ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়টি জানাতে চেয়ারম্যানদের অনুরোধ করা হলো।