প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামের বাসিন্দা জবেদা বেগম (৯৭) গতকাল রোববার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা শেষে গতকাল বিকেলে এই গ্রামেই স্বামী ও এক ছেলের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। পাঁচ ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর স্বামী আবদুল গফুর মোল্যা ও সেজো ছেলে মোল্যা ওলিয়ার রহমান মুক্তিযোদ্ধা ছিলেন।