প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরের জয়নগর এলাকায় গত বুধবার বিকেলে বিরামপুর-ফুলবাড়ি সড়কে চোরাকারবারিদের ধাওয়া করে বিপুল পরিমাণ গানপাউডার ও নেশাজাতীয় বড়ি জব্দ করেছে বিজিবি। বিজিবির ৪০ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিজিবির সদস্যরা জয়নগর এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করলে তারা ছয়টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ওই বস্তাগুলো তল্লাশি চালিয়ে ১৯০ কেজি ভারতীয় গানপাউডার ও ৪৯ হাজার নেশাজাতীয় বড়ি জব্দ করেন।