জব্দ ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার হাজীর হাট ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে মাইকে প্রচারণা চালিয়ে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল। গতকাল মঙ্গলবার ঔষধ প্রশাসনের জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কিছু অবৈধ ওষুধ জব্দ ও অনুমোদন না নিয়ে ওষুধের দোকান চালানোর দায়ে ১৭ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন ঔষধ প্রশাসনের জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীন ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইসমাঈল। কে এম মুহসীন বলেন, যাঁদের জরিমানা করা হয়েছে, তাঁরা হলেন খোকন বিশ্বাস, মকবুল হোসেন ও আবদুল হান্নান। এ ছাড়া জেলা সদরের লাইব্রেরি বাজার এলাকার মেসার্স নিউ খান মেডিকেল ও লাকী ফার্মেসি নামের দুটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।