জব্দ করা চাল পেলেন দুস্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর বাজার থেকে জব্দ করা ভিজিএফের ২৫ বস্তা চাল দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। সোনাপুর বাজারের নূরু মোল্লার দোকান থেকে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ চাল বিতরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও বিশ্বাস রাসেল হোসেন, উপজেলা পিআইও নুরুল ইসলাম ও সোনাপুর ইউপির চেয়ারম্যান আবু জাফর মোল্লা চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন। ২০ জুলাই ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। কার্ডধারীদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে ভিজিএফের ওই চাল সোনাপুর বাজারের নূরু মোল্লার দোকানে লুকিয়ে রাখা হয়। খবর পেয়ে ইউএনও গিয়ে বিকেলে নূরু মোল্লার ঘরে তল্লাশি চালিয়ে ২৫ বস্তা চাল জব্দ করেন।