জব্দ করা চাল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথার রামকান্তপুর ইউনিয়নে জব্দ করা ভিজিএফের ১ হাজার ৫০০ কেজি (৩৬ বস্তা) চাল এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে রামকান্তপুর বাজার-সংলগ্ন ইউপির অস্থায়ী কার্যালয়ে এ চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন। রামকান্তপুর ইউনিয়নের দেড় শতাধিক দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রসঙ্গত, ৭ জুলাই ভিজিএফের এ চাল ইউপি ভবন-সংলগ্ন একটি দোকান থেকে জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেলে ইউএনও অভিযান চালিয়ে চালভর্তি ওই দোকানটি সিলগালা করে রাখেন। ওই ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা বেন ইয়ামিন বলেন, জব্দ করা চাল গতকাল দেড় শতাধিক দুস্থের মধ্যে বিতরণ করা হয়েছে।