জব্দ করা ট্রলারে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় কোস্টগার্ডের জব্দ করা জাটকাবাহী ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের একটি দল ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চ তল্লাশি করে ৮০০ কেজি জাটকা জব্দ করে। এসব জাটকা ইঞ্চিনচালিত ট্রলারে নিয়ে ফেরার পথে বুড়িগঙ্গা নদীর বক্তাবলী এলাকায় জলদস্যুরা হামলা চালায়।