জব্দ করা পিরানহা ও জাটকা নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা এক টন পিরানহা ও এক টন জাটকা নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। গতকাল রোববার নগরের ফিশারিঘাটে অভিযান চালিয়ে পিরানহা ও জাটকা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, গতকাল ফিশারিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফারুক আহমেদ। অভিযানে মৎস্য দপ্তরের কর্মকর্তা ও র‌্যাব-৭-এর একটি দল সহযোগিতা করে। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব জানান, অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে একটি নৌকার লোকজন পালিয়ে যায়। ওই নৌকা থেকে মাছগুলো জব্দ করা হয়। পরে নিলামে ওই মাছ এক লাখ ৭৬ হাজার টাকায় বিক্রি করা হয়। নিলামে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।