জব্দ তালিকার আরেক সাক্ষী সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। তাঁর সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

গতকাল জব্দ তালিকার সাক্ষী আসাদুল হক আদালতে সাক্ষ্য দেন। এর আগে বুধবার জব্দ তালিকার সাক্ষী পুলিশ কনস্টেবল নূর আমিন ও আল আমিন এবং আনোয়ার হোসেন সাক্ষ্য দেন। এই মামলার ৫৫ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ২৪ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়।