জব্বারের বলীখেলা ও মেলা শেষ হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপুল জনসমাগমের মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাতে শেষ হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলা ও বৈশাখী মেলা। চার দিনব্যাপী বৈশাখী মেলার শেষ দিনে গতকাল উপচে পড়া ভিড় ছিল। ছুটির দিন হওয়ায় নগরী ও দূরদূরান্ত থেকে নারী-পুরুষ মেলায় এসে বিকিকিনিতে ব্যস্ত হয়ে পড়েন।মেলায় উত্তরবঙ্গ থেকে আসা মো. মঈনুদ্দিন বলেন, ‘আমরা প্রতিবছর এই মেলাটির জন্য বসে থাকি। আগে থেকে এই মেলায় আসার প্রস্তুতি নিই। এবারও ব্যতিক্রম হয়নি। এবার বিক্রিও ভালো হয়েছে।’ অন্যবার তিন দিন হলেও হরতালের কারণে এবার মেলার ব্যাপ্তি ছিল চার দিন। মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলার প্রথম দেড় দিন ছিল হরতাল। সবচেয়ে বেশি ভিড় ছিল গতকাল ও এর আগের দিন বৃহস্পতিবার। নগরের মাদারবাড়ির বাসিন্দা সাঈদ নবী বলেন, ‘এই মেলা থেকে আমরা প্রতিবছর বিভিন্ন সামগ্রী কিনে থাকি।’