জব্বারের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে জমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ার জাতীয় পার্টির সাবেক সাংসদ মো. আবদুল জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। জাহিদ ইমাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্বারের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, নির্যাতনসহ পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত মাসে তদন্ত সংস্থা জব্বারের বিরুদ্ধে তদন্ত শেষ করে৷