জব্বারের মামলার রায় যেকোনো দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক সাংসদ পিরোজপুরের পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার কার্যক্রম শেষ হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ শেষ দিনে রাষ্ট্রপক্ষ যুক্তি খণ্ডন করে।
এর আগে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান রাষ্ট্রপক্ষের দেওয়া যুক্তির পাল্টা যুক্তি উপস্থাপন শেষ করেন।
রাষ্ট্রপক্ষ আবদুল জব্বারের সর্বোচ্চ সাজা দাবি করেছে।
এ মামলায় তদন্ত কর্মকর্তা বাদে রাষ্ট্রপক্ষে ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।