
পঞ্চগড় থেকে কুড়িগ্রামে পৌঁছাতে পৌঁছাতে মধ্যরাত হয়ে গেল। পরদিন ২৯ মার্চ সকাল নয়টা। কুড়িগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েই আমাদের চক্ষু চড়কগাছ! ইতিমধ্যেই শত শত খুদে শিক্ষার্থীতে ভরে গেছে স্কুলমাঠ। ঘড়ির

কাঁটা ঠিক সাড়ে নয়টা ছুঁতেই জাতীয় পতাকা উত্তোলন আর জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হলো কুড়িগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগের। তারপর শুরু হলো মূল প্রতিযোগ। ৪০

মিনিটের বিশেষ পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্রে চলে যায় শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর-পর্ব। শিক্ষার্থীরা প্রশ্ন করে আর উত্তর দেন মঞ্চে বসে থাকা অতিথিরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দানিয়ুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রাহেল রাজীব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের

বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ বসেছিলেন প্রশ্নোত্তর পর্বে। শিশুদের মধ্যে সীমাহীন কৌতূহল। বিস্ময়কর তাদের জিজ্ঞাসা। সে এক জমজমাট পর্ব। খুদে শিক্ষার্থীদের মাথায় কত প্রশ্ন! কত বিচিত্র বিষয়েই না তাদের কৌতূহল। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর।
এ প্রতিযোগে অংশ নিয়েছে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। উল্লেখ্য, ১০ বছরের ভাষা প্রতিযোগের ইতিহাসে প্রথমবারের মতো কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো এ উৎসব।
অবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাঙ্গ হয় এ বছরের কুড়িগ্রাম অঞ্চলের প্রতিযোগ। বেলা আড়াইটা নাগাদ প্রতিযোগের সব আয়োজন শেষ হয়, কিন্তু শিক্ষার্থীরা কেউ মাঠ ছেড়ে যায় না। তখনো আনন্দ-উচ্ছ্বাসে মাতিয়ে রেখেছে মাঠ!
শুভাশীষ শুভ