জমজমাট জাতীয় গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এর উদ্বোধন হয়েছে। ইতিমধ্যে জমে উঠেছে উৎসব।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস।

জাতীয় গণিত উৎসবের উদ্বোধনী পর্বে বেলুন ওড়ানো হয়। ছবি: প্রথম আলো
জাতীয় গণিত উৎসবের উদ্বোধনী পর্বে বেলুন ওড়ানো হয়। ছবি: প্রথম আলো

উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উৎসবের পতাকা। এক ঝাঁক বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়।

১৫টি আঞ্চলিক উৎসবের ২২ হাজার শিক্ষার্থীর মধ্যে বিজয়ী ১ হাজার ১২০ জন জাতীয় গণিত উৎসবে অংশ নিয়েছে।

ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুক্রবার দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এর উদ্বোধন হয়েছে। ছবি: প্রথম আলো
ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুক্রবার দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এর উদ্বোধন হয়েছে। ছবি: প্রথম আলো

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, গণিতের ভীতি দূর করা এবং সারা দেশে গণিত শিক্ষার মান উন্নত করার চেষ্টায় ১৫ বছর আগে এই উৎসব শুরু করা হয়েছিল।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: প্রথম আলো
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: প্রথম আলো

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, যে গণিত জানে না, তার জীবন ষোলো আনাই মিছে। আজকের পৃথিবীতে টিকে থাকতে হলে গণিত জানতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, সহসভাপতি অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল হাসান, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামালসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।