জমজমাট পেশা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল জাতীয় পেশা মেলায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন বিষয়ে জানার জন্য স্টলে ভিড় করেন ।  ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল জাতীয় পেশা মেলায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন বিষয়ে জানার জন্য স্টলে ভিড় করেন । ছবি: প্রথম আলো

সবাই তরুণ, বেশির ভাগের বয়স ৩০-এর নিচে। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হয়ে তাঁরা মেলায় এসেছেন। এ মেলা অন্য আর দশটা মেলার মতো নয়। গতকাল বৃহস্পতিবার চাকরিপ্রার্থী আর চাকরিদাতার এই মেলা বসেছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এই জাতীয় পেশা মেলা ২০১৪-এর উদ্যোক্তা ছিল ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আর ক্যারিয়ার পার্টনার প্রথম আলো জবস।
প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী আর ১০০ প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত দেখে এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হয়। এ ছাড়া মেলায় তরুণ উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ক্লাব স্টল দেয়।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খ্যাতিসম্পন্ন বক্তা সাবিরুল ইসলাম। ‘আন্তর্জাতিক ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির জন্য আমাদের পদক্ষেপ’ শীর্ষক বক্তব্য দেন প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন।
এ ছাড়া আড়ংয়ের ট্রেনিং বিভাগের প্রধান নিসবাত আনোয়ার, মাইন্ড ম্যাপারের প্রধান নির্বাহী কর্মকর্তা এজাজুর রহমান, ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান লকিয়ত উল্লাহ, বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মোশাররফ হোসেন। এরপর আরও একটি সেমিনারে বক্তা হিসেবে ছিলেন সাবিরুল ইসলাম।
তারপর ঘণ্টাব্যাপী ক্যারিয়ার ক্লিনিকের আয়োজন করে প্রথম আলো জবস। এই ক্যারিয়ার ক্লিনিকের ক্যারিয়ার ডাক্তার হিসেবে ছিলেন প্রথম আলোর ইউথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মুনির হাসান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা লরেন্স শ্যামল মল্লিক। মেলা চলাকালে স্টলে ও ক্যারিয়ার ক্লিনিকে প্রথম আলো জবস কুইজের আয়োজন করে। সঠিক উত্তরদাতাদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
মেলায় অংশগ্রহণকারী ব্যক্তিরা বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত দিয়েছেন এবং সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে আলাপ করার সুযোগ পেয়েছেন।