জমা দেওয়া দরপত্র বাতিল, পুনরায় দরপত্র আহবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ভাগ-বাঁটোয়ারার অভিযোগ ওঠার পর অবশেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) দেড় কোটি টাকার কাজের জমা দেওয়া দরপত্র বাতিল করা হয়েছে৷ নতুন করে আহ্বান করা দরপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৫ জুন৷
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শৈলকুপা কার্যালয় ৩০টি গ্রুপে ওই দরপত্রের আহ্বান করে৷ গত ১ জুন ছিল দরপত্র দাখিলের শেষ দিন৷ ওই দিন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কাজ ভাগাভাগি করে প্রতিটি গ্রুপে তিনটি করে মোট ৯০টি দরপত্র দাখিল করেন বলে ঠিকাদারেরা অভিযোগ করেন৷ এ নিয়ে গত ৩ জুন প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়৷ পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী প্রিন্সের নির্দেশে এলজিইডি কর্তৃপক্ষ জমা দেওয়া দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করেন৷
এলজিইডির শৈলকুপা উপজেলা প্রকৌশলী অমিয় কান্তি মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন৷