প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা বিপর্যয়ে আহত শ্রমিকদের পাশে দাঁড়াল মাগুরা বন্ধুসভা। ৩ ডিসেম্বর প্রথম আলো কার্যালয়ে (কারওয়ান বাজার) এসে মাগুরা বন্ধুসভার সাধারণ সম্পাদক এম এম আলিমুজ্জামান এক লাখ টাকার চেক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকের হাতে। মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের জন্য এ অর্থ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরার প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়সাল ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইবনে বাসার।
এ নিয়ে তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল ২,১৬,৪৩,৯২৩ টাকা। এখন পর্যন্ত মোট ব্যয় হয়েছে ১,০৮,১৮,৯৩৮ টাকা।