জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আকাশে গতকাল মঙ্গলবার কোথাও ১৪৩৪ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বুধবার রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে। ১৪ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল। বিজ্ঞপ্তি।