প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে মিনি স্টেডিয়াম তৈরির জন্য শহরের অদূরে মধ্যকুল এলাকায় গতকাল শুক্রবার জমি অধিগ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এ সময় কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবির ও সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন। তাঁরা সার্ভেয়ার দিয়ে ওই জমি শনাক্ত করে লাল পতাকা উড়িয়ে দেন। পরে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সাবেক কৃতী খেলোয়াড় আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুর রহমান প্রমুখ। ইউএনও বলেন, শিগগিরই মাটি ভরাট শুরু হবে।