জমি অধিগ্রহণে মানুষের স্বার্থের কথা ভাবতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনসাধারণ তথা দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে যেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়, তা ভাবতে হবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সব সময় জনস্বার্থের বিষয়টি চিন্তায় রেখে কাজ করতে হবে।’ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক এসব কথা বলেছেন।
মানবাধিকারভিত্তিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে ‘খাদ্য নিরাপত্তা আইন-২০১৭’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হক এ কথা বলেন। বরিশালভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) এই সভার আয়োজন করে। গত বুধবার কলাপাড়া উপজেলার পানি জাদুঘর মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে এ সভায় আইন কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফউজুল আজিম, ইউএনও এ বি এম সাদিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।