জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ ২৬ বছরেও মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা-ডালিয়া সড়কের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা ২৫ দশমিক ৬৪ একর জমির ক্ষতিপূরণ ২৬ বছরেও পাননি জমির মালিকেরা। ওই সব জমির মালিকেরা বর্তমান বাজারদরে তাঁদের ক্ষতিপূরণের টাকা চেয়েও পাচ্ছেন না।ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিমলা-ডালিয়া সড়ক নির্মাণে সওজ ১৯৮৫-৮৬ অর্থবছরে প্রায় ১৫০ পরিবারের ২৫ দশমিক ৬৪ একর জমি অধিগ্রহণ করে। ওই সময় ওই জমির মোট মূল্য নির্ধারণ করা হয় ১০ লাখ ৪৬ হাজার টাকা। পরবর্তী সময়ে এলাকাবাসী জমির দাম পুনর্নির্ধারণ করে বাজারদরে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানালে সত্তজের নীলফামারী কার্যালয় জমির দাম সংশোধন করে আনুমানিক বর্তমান বাজারমূল্য ৪৯ লাখ টাকা বরাদ্দ চেয়ে সত্তজ দিনাজপুর সার্কেল কার্যালয়ে পাঠায়। এরপর তা রংপুর আঞ্চলিক কার্যালয় হয়ে সত্তজের প্রধান কার্যালয়ে পাঠানো হয় ২০০৭ সালের ৬ নভেম্বর। নাউতরা গ্রামের ক্ষতিগ্রস্ত হবিবর রহমান (৫৫) বলেন, ‘প্রায় ২৬ বছর আগে আমার এক একর জমি অধিগ্রহণ করা হলেও কোনো ক্ষতিপূরণ পাইনি। ২৬ বছর পর আগের দরে যদি আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, তা হলে ওই টাকায় আমরা জমি কিনতে পারব না।’ সওজ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মাহাবুবুল আলম খান বলেন, ‘ওই রাস্তাটি এলজিইডির কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের সময় যেকোনো কারণে হোক তাঁরা যখন ক্ষতিপূরণ নিতে পারেনি, তাই এলজিইডির মাধ্যমে তাঁরা বর্তমান বাজারদরে ক্ষতিপূরণ পেলে লাভবান হবেন।’ এলজিইডি নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম প্রামাণিক বলেন, ‘যারা জমি অধিগ্রহণ করেছে, ক্ষতিপূরণ তাদের দেওয়ার কথা। জমি অধিগ্রহণের ব্যাপারে এলজিইডির কিছু করণীয় নেই।’