জমি অধিগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা গতকাল রোববার ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় তাঁরা এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল-মাসুমের নেতৃত্বে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া শিক্ষার্থীরা আন্দোলনে সমর্থন আদায়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের মধ্যে তাঁদের দাবিসংবলিত প্রচারপত্র বিলি করেছেন। উল্লেখ্য, জমি অধিগ্রহণের দাবিতে গত ১৬ মে থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।