জমি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা চট্টগ্রাম বন্দরের প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের জমি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে মধ্যম হালিশহর এলাকার পোর্ট এক্সেস সড়কের সামনে থেকে এ জমি দখলমুক্ত করা হয়।
চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।