জমি উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্প এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় ৫০ বিঘা সরকারি জমি উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী বিচারক আরিফুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ। এলাকাবাসী, মৎস্য চাষ প্রকল্প কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর ধরে নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের হ্যাচারি কেন্দ্রের আশপাশে ৮৯টি পরিবার অবৈধভাবে প্রায় ৫০ বিঘা জমি দখল করে রাখে। এ বিষয়ে মৎস্য চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুস সালাম বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা দখল ছাড়েনি। সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ গতকাল বলেন, জমি উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।