জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার, কর্মকর্তাসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় গত বুধবার বন বিভাগের জমি দখলমুক্ত করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় বন বিভাগের মৌচাক বিট কর্মকর্তাসহ পাঁচ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন, বিট কর্মকর্তা শরিফুল ইসলাম মণ্ডল, বনপ্রহরী শেখ শহিদুল ইসলাম, আবদুল আজিজ, আবদুল মালেক ও জিয়াউর রহমান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বন বিভাগের মৌচাক বিট কার্যালয়ের অধীনে কৌচাকুড়ি মৌজার আন্দারমানিক এলাকার ১২ একর ২২ শতাংশ জমি রয়েছে। সম্প্রতি ক্রয়সূত্রে ৩৮০ শতাংশ জমির মালিকানা দাবি করে রায়হান কাউছার, সাবের বিল্লা, আজিজুল বারী, শাহ আলম চৌধুরী, আবদুল খালেক খান, এস এম রানা, সিদ্দিক হোসেন চৌধুরী ও সেলিম সিকদারের নাম লিখে ওই জমিতে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। ওই সব ব্যক্তির নেতৃত্বে ৫০-৬০ জন লোক জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে। খবর পেয়ে বুধবার সকালে মৌচাক বিট কর্মকর্তা শরিফুল ইসলাম মণ্ডল চারজন বনপ্রহরীকে নিয়ে সীমানা প্রাচীর ভেঙে দেন। এ সময় সন্ত্রাসীরা তাঁদের পিটিয়ে আহত করে।