প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বাচল উপশহর প্রকল্পে ১৩০ তলা ভবন নির্মাণের জমি নির্ধারণ ও প্রযুক্তিগত প্রস্তুতির কাজ আগামী তিন মাসের মধ্যে শুরু করা হবে। গতকাল রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, আইকনিক এই টাওয়ার নির্মাণ হবে বাংলাদেশের জন্য একটি নতুন প্রাপ্তি। সভায় গণপূর্তসচিব মোহাম্মদ মঈনুদ্দীন আবদুল্লাহ, রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।