জমি কেড়ে নেওয়া বড় মানবাধিকার লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বুকে তির–ধুনক নিয়ে নেমেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। জমি উদ্ধারের দাবিতে গতকাল ঢাকায় মিছিল করেন তাঁরা। ছবিটি গতকাল সকালে বাংলা একাডেমির সামনে থেকে তোলা l প্রথম আলো
রাজধানীর বুকে তির–ধুনক নিয়ে নেমেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। জমি উদ্ধারের দাবিতে গতকাল ঢাকায় মিছিল করেন তাঁরা। ছবিটি গতকাল সকালে বাংলা একাডেমির সামনে থেকে তোলা l প্রথম আলো

গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, জনগণের জমিজমা কেড়ে নেওয়া বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। রাষ্ট্র ক্রমাগত সেই মানবাধিকার লঙ্ঘন করে চলেছে।
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার জাতীয় আদিবাসী পরিষদ ও সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন সৈয়দ আবুল মকসুদ।
সমাবেশের প্রধান অতিথি ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, পাকিস্তান সরকার ১৯৫৫-৫৬ সালে রংপুর চিনিকলের জন্য যে ১ হাজার ৮৪২ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণ করেছিল, সেখানে ইজারার মাধ্যমে এখন আখ চাষের পরিবর্তে অন্যান্য ফসল উৎপাদিত হচ্ছে। আখ চাষ না হওয়ায় চুক্তি অনুযায়ী এই জমি ফেরতের দাবি করছেন ভূমিহারা নৃগোষ্ঠী ও বাঙালি কৃষকেরা। বাপ-দাদার সম্পত্তি ফেরত পাওয়ার জন্য গোবিন্দগঞ্জের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা ঢাকার শহীদ মিনারে এসে শহীদ হতেও প্রস্তুত আছেন।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, দীপায়ন খীসা প্রমুখ। বিজ্ঞপ্তি।