জমি দখল করার জন্য গাছ কাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের আজিমনগর গ্রামে জমি দখল করতে গত বুধবার সকালে তিনটি মেহগনিগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আরও ১১টি গাছ কেটে ফেলার অপেক্ষায়। এ ব্যাপারে গাছের মালিক আলম শাহ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন।আলম শাহ জানান, ওয়ারিশসূত্রে কাপ্তাই সড়কসংলগ্ন এক খণ্ড জমি তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু নুরুল ইসলাম, আহম্মদ ছৈয়দ ও কবির আহম্মদ জমিতে অংশ দাবি ও তা দখলের জন্য বুধবার সকালে ২০ বছর বয়সের তিনটি মেহগনিগাছ কেটে ফেলেন। আরও ১১টি গাছ কেটে ফেলার জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। নুরুল ইসলাম তিনটি গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই জমিতে আমার বাবা ও চাচাদের অংশ আছে। তাই জমি দখলের জন্য গাছ কেটে ফেলা হয়েছে।’রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, সড়কের পাশে ও মূল্যবান গাছ থাকায় ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে তারা। গাছ কাটার বিষয়ে মামলা নেওয়া হয়েছে। বাকি ১১টি গাছ যাতে কাটা না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।