জমি দখলচেষ্টার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব জমি দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের পাশের সড়কে ওই কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ চলে। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অভিযোগ করেন, ভূমি জালিয়াত চক্র ভুয়া দলিল করে বিদ্যালয়ের সম্পত্তিকে নিজেদের সম্পত্তি দাবি করে কয়েক দিন আগে সাইনবোর্ড টাঙিয়ে দেয়।