জমি দখলে বাধা হিন্দু পরিবারের সদস্যদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামে গতকাল মঙ্গলবার একটি হিন্দু পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুসারে, দীর্ঘদিন ধরে গ্রামের প্রয়াত সাধন চন্দ্র দেবের স্ত্রী রুনু রানী দেবের বাড়ির জমি দখলের চেষ্টা করছেন বিএনপির স্থানীয় ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান। গতকাল সকালে ওবায়দুর দলবল নিয়ে জোর করে রুনুর বাড়ির গাছ কাটার চেষ্টা করেন। এতে রুনুর পরিবারের লোকজন বাধা দিলে ওবায়দুরের লোকজন ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁরা বাড়ির লোকজনকে এলোপাতাড়ি মারতে থাকেন। এতে ১৫ জন আহত হন। আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওবায়দুর রহমান বলেন, ‘হাতাহাতি হয়েছে। জমি দখলের অভিযোগ সত্য নয়।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান সন্ধ্যায় জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।