জমি দখলের অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি দখলের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আজিজুর রহমান নামের এক ব্যক্তি জিডিটি করেন।
কাউন্সিলর আলী হোসেন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজিজুর রহমান ডিজিতে উল্লেখ করেন, তিনি ২০০৭ সাল থেকে সিদ্ধিরগঞ্জ মৌজার সাড়ে ৫ শতাংশ জমি ক্রয়সূত্রে ভোগদখল করে আসছেন। গত শনিবার কাউন্সিলর আলী হোসেন কয়েকজন লোক নিয়ে সেখানে ঘর নির্মাণ করতে যান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় কাউন্সিলর আলী হোসেন আজিজুরকে বলেন, তিনি এ জমি কিনেছেন। তখন কাগজপত্র দেখতে চাইলে কাউন্সিলর তাঁকে হুমকি দেন এবং জোর করে ঘর নির্মাণ করার কথা বলেন। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কাউন্সিলর আলী হোসেন বলেন, ‘জমিটি আমার। জমি দখল করার প্রশ্নই ওঠে না।’ জিডির বিষয়টি তিনি জানেন না। তবে কাগজপত্র নিয়ে থানায় যেতে বলা হয়েছে।