জমি দিয়েও চাকরি মেলেনি, ক্ষোভে ক্লিনিকে তালা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি পেতে কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দান করেছিলেন এক ব্যক্তি। লিখিত পরীক্ষায় পাসও করেছিলেন। কিন্তু ওই চাকরি আর তাঁর হয়নি। এ ক্ষোভে ওই ব্যক্তি ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়েছেন।ঘটনাটি গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান কমিউনিটি ক্লিনিকে ঘটেছে। চাকরি না পাওয়া ব্যক্তির নাম ওয়াজেদ আলী। তিনি ভেলাজান গ্রামেরই বাসিন্দা। চিলারং ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক বলেন, ক্লিনিকের তালা খুলে দিতে স্থানীয়দের নিয়ে আলোচনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তালা খুলে দেওয়া হয়েছেসিভিল সার্জন আফজাল হোসেন তরফদার বলেন, জমিদাতা হলেই পরীক্ষায় ভালো না করার পরও তাঁকে নিয়োগ দিতে হবে, এটা ঠিক নয়। ক্লিনিকটি খোলার ব্যাপারে জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।