জমি নিয়ে বিরোধ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামে গতকাল রোববার সকালে এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ শিকারপুর গ্রামের কান্ত সিকদার গতকাল সকাল নয়টার দিকে মাঠে কাজ করতে গেলে জমির সীমানা নিয়ে প্রতিবেশী নকুল সিকদার ও ভোম্বল সিকদারের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাঁরা কান্ত সিকদারকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, কান্ত সিকদারের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।