জমি নিয়ে বিরোধ কৃষক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের সদর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে বহুলী ইউনিয়নের ব্রহ্মখোলা গ্রামের ফরিদ উদ্দিন (৪২) বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর আহত করে তাঁকে। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ খেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে এলাকাবাসী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রামের আকতার হোসেনের ছেলে আবদুল আলিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। ঘটনার থেকে আবদুল আলিমের বাড়ির সবাই পলাতক। এ ব্যাপারে মামলা হয়েছে।