জমি নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের সমশের বিশ্বাস ও মো. আলমের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমির আইল কাটা নিয়ে সমশেরের সমর্থক আফসার ও আলমের সমর্থক ওহিদুলের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরই সূত্র ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৪০ জন আহত হন।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুমন বালা বলেন, আহত ২৫ জনকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় সমশের বিশ্বাস বাদী হয়ে গতকাল ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন।