জমি নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে ২২ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরণীবাড়ীর হরীতকীতলা বাজারে এ ঘটনা ঘটে।জানা গেছে, ওই বাজারের তিনটি দোকানের জমি নিয়ে স্থানীয় সামসুদ্দোহার সঙ্গে জিয়াউরের বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে জিয়াউর ওই দোকানগুলো মেরামত শুরু করলে সামসুদ্দোহার লোকজন তাঁকে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২২ জন আহত হন। তাঁদের নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় আহত জিয়াউর রহমানের বাবা সমজ উদ্দিন, ভাই কুরবান আলী, চাচাতো ভাই জমর আলী এবং সামসুদ্দোহর বড় ভাই রফুিকল ইসলাম ও বাবুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান তপন কুমার রায় বলেন, জমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে।