জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের ৫০টি গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার রায়বালা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওয়াজেদ প্যাদার ৫০টি লেবু ও আনারস গাছ কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার রাতে শাহজাহান মাস্টার, নাসির, রেবেকা, তাসলিমা ও কামাল হোসেন মিলে ওয়াজেদ প্যাদার গাছগুলো কাটেন বলে ওয়াজেদ প্যাদা অভিযোগ করেছেন। কাটা গাছ নিয়ে বুধবার সকালে ওয়াজেদ প্যাদা আমতলী থানায় এসে হাজির হন এবং চাচাতো ভাই শাহজাহান মাস্টারের বিরুদ্ধে আমতলী থানায় একটি জিডি করেন।