জমি নিয়ে বিরোধ বাগমারায় সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার বিশুপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিশুপাড়া গ্রামের আবদুল গাফ্ফার সকালে একটি বিবদমান জমিতে কাজ করতে যান। এ সময় প্রতিপক্ষ একই গ্রামের আবদুর রশিদ ও খোরশেদ আলম বাধা সৃষ্টি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। বাগমারা থানার ওসি হারুন অর রশিদ জানান, থানায় এখন পর্যন্ত কেউ আসেনি।