জমি নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুরে গতকাল শুক্রবার জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন রামভদ্রপুর ইউনিয়নের চর বাদুরপুর গ্রামের আবদুল আলীম (৪০)। জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামানের লোকজনের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজনের জমির বিরোধ নিয়ে মামলা চলে আসছে।গতকাল রোকনুজ্জামানের লোকজন সাইফুল ইসলাম পক্ষের একটি মামলার বাদী আজহারুল ইসলামকে মামলা তুলে নিতে বললে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় চর বাদুরপুর গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল আলীম (৪০) সলপির আঘাতে ঘটনাস্থলেই মারা যান। আহত এমদাদুল হক (৫০), শামছুল হক (৬০), শহীদুল (৩০), আল-আমীন (২২) ও আজহারুলকে (৫০) ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।