জমি নিয়ে বিরোধে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার সংঘর্ষে নীলফামারী জেলা সদরের দোগাছি গ্রামে ২০ ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বেলা ১১টার দিকে গ্রামের মাহাবুবল আলম ও মহুবার রহমানের লোকজন জমিতে হালচাষ দিতে গেলে প্রতিপক্ষ আবু মুসা, ইসাহাক আলী, কুদ্দুস, নূর ইসলাম, সিদ্দিকসহ পরিবারের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ২০ ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহুবার রহমান নামে একজনকে আটক করে।