জমি নিয়ে বিরোধে কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার বিকেলে নাসির আলী (৩০) ও আকবর আলী (৩০) নামের দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আয়েজ আলী (৩৫), আদালত মণ্ডল (৫০), দুলাল মণ্ডল (৩৮) ও লাল আলী (৩৬)। এঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জমি নিয়ে বিরোধে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দহকুলা গ্রামের নাসির-মঞ্জিলের পক্ষের সঙ্গে লতিফ-কুরবান পক্ষের লোকজনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে লতিফ-কুরবান পক্ষের লোকজন হাঁসুয়া, লাঠিসোঁটা নিয়ে নাসির-মঞ্জিল পক্ষের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ১১ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে নাসির মারা যান। গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর আলী।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, এ ঘটনায় সিদ্দিক নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।