জমি নিয়ে বিরোধে তিনজন জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার মহারাজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার কলেজছাত্রীসহ দুজনকে কুপিয়ে ও এক গৃহবধূকে পিটিয়ে জখম করা হয়েছে। মহারাজপুর গ্রামের হায়দার আলী অভিযোগ করেন, প্রতিবেশী আয়েন উদ্দিন সরদারের সঙ্গে জমি নিয়ে তাঁর দুই বছর ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে আয়েন উদ্দিন তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর আয়েন তাঁকে জমির সীমানা নির্ধারণকারী খুঁটি তুলে ফেলতে বলেন। এ সময় উভয়ের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁকে মারধর শুরু করেন। তাঁর ভাতিজা মান্নান শেখ এগিয়ে এলে আয়েন তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁদের চিৎকারে এগিয়ে আসেন তাঁর কলেজপড়ুয়া ভাতিজি ও পুত্রবধূ। আয়েন তাঁর ভাতিজির মাথায় কুপিয়ে ও পুত্রবধূকে পিটিয়ে আহত করেন। তাঁদের তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।