জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই ফারুক মোল্লাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে বড় ভাই ছত্তার মোল্লা ও তাঁর ছেলে জাফর মোল্লা। বুধবার রাতে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামের হাসেম মোল্লার ছেলে ছত্তার মোল্লা ও ফারুক মোল্লার মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে সাতটার দিকে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় ছত্তার মোল্লার সঙ্গে যোগ দেয় তাঁর ছেলে জাফর মোল্লা। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ফারুক মোল্লার গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।